
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হচ্ছে এবং ড্র সহজ করা হয়েছে এমন নানা বিতর্কের মুখে অবশেষে মুখ খুলেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এসব সমালোচনা দলের খেলোয়াড়দের কানেও পৌঁছেছে এবং তারা এটিকে বিদ্রোহের শক্তি হিসেবে ব্যবহার করে আরও ভালো খেলার মানসিকতা তৈরি করছে।
স্কালোনি বলেন, আমরা আগের বিশ্বকাপ জিতেছি, তাই অনেকেই হয়তো চায় না আমরা এবারও চ্যাম্পিয়ন হই। তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেন, সেবারও এমন অভিযোগ উঠেছিল যে আর্জেন্টিনা সুবিধা পেয়েছিল। এটি নতুন কিছু নয়; আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থাকাটা স্বাভাবিক। তিনি আরও যোগ করেন, অন্য যেকোনো শক্তিশালী দলের ক্ষেত্রেও এমনটা ঘটে থাকে।
মিশরের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয়ের পর মিশর শিবির অভিযোগ তোলে যে, আর্জেন্টিনাকে সুবিধা দিতেই বিশ্বকাপ ‘পাতানো’ হয়েছে। এছাড়া ওই ম্যাচে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) বিতর্কিতভাবে একটি গোল বাতিল করলে নতুন করে সমালোচনা তৈরি হয়। তবে স্কালোনির দাবি, ভিএআর কর্মকর্তাদের পক্ষে কাউকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করা খুবই কঠিন। তিনি ব্যাখ্যা করেন, বিশ্বকাপ শুরুর আগে যে নিয়ম ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, ভিএআর কর্মকর্তারা হুবহু সেই নিয়মই অনুসরণ করছেন এবং সেখানে দ্বৈত ব্যাখ্যার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে বর্তমান চ্যাম্পিয়নরা বিশ্বের শীর্ষ ১০ র্যাঙ্কিংয়ের কোনো দলের মুখোমুখি না হয়েই সরাসরি শেষ চারে পৌঁছে যাবে।
স্থানীয় সময় শনিবার (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা) কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে পারলে, বিশ্বের শীর্ষ ১০ র্যাঙ্কিংয়ের কোনো দলের মুখোমুখি না হয়েই শেষ চারে পৌঁছে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
স্কালোনির ভাষায়- আপনারাই বললেন, ১৯৮৬ সালের পর ৪০ বছর হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২