Header Premium (728×90)

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি স্পেন ও বেলজিয়াম

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাতে মাঠে নামছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার এই হাইভোল্টেজ লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দল দুটি। এই ম্যাচে জয়ী দল আগামী মঙ্গলবার ডালাসে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম না করে দারুণ ছন্দে আছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। পর্তুগালের বিপক্ষে খেলা একাদশে আজ একটি পরিবর্তন এনেছে তারা। পেদ্রির পরিবর্তে মাঝমাঠে সুযোগ পেয়েছেন ফাবিয়ান রুইস। রক্ষণভাগে তরুণ পাউ কুবারসির সঙ্গী হিসেবে থাকছেন অভিজ্ঞ আইমেরিক লাপোর্তে। তবে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় উইঙ্গার নিকো উইলিয়ামস আজও থাকছেন বেঞ্চে।

অন্যদিকে, বেলজিয়াম শিবিরে স্বস্তি ফিরেছে অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও জেরেমী ডোকুর একাদশে প্রত্যাবর্তনে। তবে ইনজুরির কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন আমাদু ওনানা।

স্পেনের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): উনাই সিমন (গোলকিপার), পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইস, লামিন ইয়ামাল, দানি অলমো, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওয়ারজাবাল।

বেলজিয়ামের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): থিবো কোর্তোয়া (গোলকিপার), টিমোথি কাস্তানিয়ে, নোয়া এনগোয়, ব্র্যান্ডন মেচেলে, মাক্সিম ডি কুইপার, ইউরি তিলেমান্স, নিকোলাস রাসকিন, লেয়ান্দ্রো ট্রোসার্ড, কেভিন ডি ব্রুইনা, জেরেমী ডোক ও চার্লস ডি কেটেলার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

8 minutes ago

নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…

11 minutes ago

প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…

30 minutes ago

মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…

33 minutes ago

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

48 minutes ago

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…

50 minutes ago

This website uses cookies.