Header Premium (728×90)

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনায় সিক্ত মিশরের ফুটবলাররা

বিশ্বকাপের মঞ্চ থেকে হৃদয়ভাঙা বিদায় নিলেও মিশরের ফুটবলাররা এখন দেশের মানুষের চোখে জাতীয় বীর। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফিরেছেন মোহামেদ সালাহ ও মোস্তফা জিকোরা। আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে হাজারো সমর্থক ভিড় জমান। এসময় পুরো এলাকা জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান এবং ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর হয়ে ওঠে। অনেক সমর্থকের হাতে ছিল অধিনায়ক সালাহর ছবি, যেখানে লেখা ছিল ‘ধন্যবাদ’।”

বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারা। জানা গেছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আগামীকাল সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

এবারের বিশ্বকাপে মিশর চারবারের প্রচেষ্টায় প্রথমবারের মতো জয়ের দেখা পাওয়ার পাশাপাশি প্রথমবারের মতো শেষ ষোলোতে পা রাখে। গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর সেরা ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে তারা। তবে শেষ রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় হোসাম হাসানের দলকে।

সংবর্ধনা অনুষ্ঠানে আসা অনেক সমর্থকের হাতে প্রধান কোচ হোসামের বড় পোস্টার দেখা যায়, যা ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানো এবং সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলায় সমর্থকরা তাকে এভাবেই সম্মান জানান।

এদিকে দল দেশে ফেরার আগেই মিশর ফুটবল অ্যাসোসিয়েশন কোচ হোসাম হাসান এবং তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে। যদিও নতুন চুক্তির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী তারা ২০৩০ সাল পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে হোসামের অধীনে দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনাল খেলেছে এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তার অধীনে মিশর এখন পর্যন্ত ২০ জয়ের পাশাপাশি ৯টি ম্যাচে ড্র করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…

7 minutes ago

ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট

হামাসের অপারেশন আল-আকসা ফ্লাডের তিন বছর পূর্তিতে গাজায় ইসরাইলি নির্বিচার হামলা, গণহত্যা এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব…

12 minutes ago

চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাত ঘণ্টা পেরিয়ে…

14 minutes ago

ইসরায়েলে মুসলিম জনগোষ্ঠীর জীবন ও প্রতিকূলতার বাস্তব চিত্র

ইসরায়েলে বসবাসরত মুসলিম নাগরিকদের বর্তমান পরিস্থিতি, অধিকার ও নিরাপত্তার সংকট নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন।

28 minutes ago

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

আগামী বছরের ২১শে জানুয়ারি শুরু হয়ে ২৭শে মে’র মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন…

47 minutes ago

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের পাশাপাশি আজ রাতে থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ…

1 hour ago

This website uses cookies.