
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে মরক্কোর সামনে। যদিও ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবুও তাদের হারানো অসম্ভব নয়—এই দৃঢ় বিশ্বাস নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে মরক্কো।
আফ্রিকান এই দলটি শুরু থেকেই তাদের হার না মানা মানসিকতার পরিচয় দিয়ে আসছে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেও তারা কোনো ধরনের ভয়ডরহীন ফুটবল খেলার বার্তা দিয়েছে। এর আগে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তারা প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল।
২০২২ বিশ্বকাপে মরক্কোর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তারা শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল। এছাড়া পর্তুগাল ও বেলজিয়ামের মতো শীর্ষ সারির দলগুলোকেও তারা পরাজিত করতে সক্ষম হয়েছিল। এখন ফ্রান্সের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রেখে জয় তুলে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২