মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় বারকোনা খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বারকোনা খেলা মাঠ পরিচালনা কমিটির সভাপতি সাবেক জননন্দিত ছাত্রনেতা ও বর্তমান যুব নেতা বেলাল উদ্দিন ডেভিট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,
দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আপেল মাহমুদ দিপু, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মুকুল,শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, ফুলবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য ইসমাইল হোসেন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর। অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয় অর্জনকারীদের হাতে সম্মাননাক রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বিজয় দিবসের গুরুত্ব ও ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সদ্য শহীদ শরিফ ওসমান হাদীর জন্য এক মিনিটের নীরবতা পালন করা হয়।
আয়োজনের বিষয়ে সভাপতি বেলাল উদ্দিন ডেভিট জানান এলাকায় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিজয় দিবসের ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে আজকের এই মহতী আয়োজনে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।
দিনভর আয়োজিত খেলাধুলার পরিচালনা করেন ফারুক হোসেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন আব্দুল মোতালেব পাপ্পু।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২