
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে সিলেটের পুণ্যভূমি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।
এর আগে এদিন বেলা সাড়ে ১১ টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিএনপি নেতারা। বিমানবন্দর থেকে সার্কিট হাউসের পথে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রেসিডেন্টকে তার গাড়ি বহর নিয়ে পথে পথে শুভেচ্ছা জানান।
দুপুরে সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেওয়ার পর প্রেসিডেন্ট বিকালে নগর ভবনে আয়োজিত এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। এরপর সন্ধ্যায় আকাশপথে ঢাকার উদ্দেশে তার রওনা দেওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২