
জামালপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা"র বসতভিটা জবরদখলের অভিযোগে জামালপুর জেলা যুব মহিলা লীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা কে যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব
অব্যাহতি দেয়া হয়েছে।
গত ১৪ জানুয়ারী জামালপুর প্রেসক্লাবে বসতভিটা জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। পরে ১৫ জানুয়ারী যুব মহিলা লীগের সভাপতি পদ থেকে তাকে অব্যাহতী দেয় জামালপুর জেলা আওয়ামী লীগ।

সেই অব্যাহতি দেওয়ার পরেও দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ায় সোমবার (১৬ জানুয়ারী) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস রিলিজ পাঠানো হয়েছে।
প্রেস রিলিজে সূত্রে জানাগেছে প্রবীণ আওয়ামী লীগ কর্মী আবু সাইদ বিশ্ব ইজতেমায় অবস্থান করায় তার জামালপুর পৌর শহরের কাচারীপাড়ার বাড়ী জোরপূর্বক রাতের আঁধারে বেদখল করার প্রেক্ষিতে ভুক্তভোগীর কন্যা শারমিন সুলতানা ছন্দা সাংবাদিক সম্মেলন করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২