
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষার পাশাপাশি ভারতে বসবাসকারী মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষায় সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক বার্তায় এনসিপির এই নেতা উল্লেখ করেন, বাংলাদেশে হিন্দুদের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার নিয়ে অনেকেই কথা বলেন না। ঠিক একইভাবে, ভারতে কেবল মুসলিম পরিচয়ের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়েও অনেকে নীরব ভূমিকা পালন করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জোর দিয়ে বলেন, অধিকার ও ন্যায়বিচার কখনো কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি কিংবা ভৌগোলিক সীমান্তের পরিচয় দেখে নির্ধারিত হতে পারে না। তাই বাংলাদেশের হিন্দুদের অধিকার আদায়ে যেমন সোচ্চার হতে হবে, তেমনি ভারতের মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও কথা বলা প্রয়োজন।
তিনি আরও বলেন, মসজিদ, মাদ্রাসা, মন্দির কিংবা গির্জাসহ সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের বিরুদ্ধে একই ধরনের কঠোর অবস্থান বজায় রাখতে হবে। ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, কারও সম্পত্তি দখল করা কিংবা নাগরিক অধিকার হরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে অবস্থানকে সর্বজনীন করার পাশাপাশি সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করার জোর তাগিদ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২