
রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী বলে তীব্র সমালোচনা করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘কমল কুঁড়ি’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই অর্থের ওপর ভিত্তি করেই অসংখ্য পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। তাই রেমিট্যান্স বন্ধের হুমকি কেবল অর্থনীতির জন্যই নয়, বরং প্রবাসে থাকা স্বজনদের পাঠানো টাকার অপেক্ষায় থাকা পরিবারগুলোর জীবনযাত্রার জন্যও উদ্বেগজনক।
রিজভী আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী নন। সেখানে বিভিন্ন মতাদর্শের মানুষের পাশাপাশি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এমন প্রবাসীরাও রয়েছেন। এমন পরিস্থিতিতে রেমিট্যান্স বন্ধের হুমকি কার্যকর হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের আয় বাধাগ্রস্ত হবে। তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের হুমকির বৈধতা কোথায়? তার অভিযোগ, একটি পক্ষ রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখছে, যেখানে বিএনপি সব সময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ছাত্রদলকে তাদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি নতুন প্রজন্মের কাছে দেশের সাহিত্য, সংস্কৃতি ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও নিপীড়নের মুখেও ছাত্রদল টিকে আছে। তারেক রহমানের নেতৃত্বে এখন দেশ পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, তাই নেতাকর্মীদের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিজেদের ভুলত্রুটি সংশোধনের পরামর্শ দেন তিনি।
‘কমল কুঁড়ি-জিয়া স্মৃতি পাঠাগার’র আহ্বায়ক ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এবং তাদের সৃজনশীলতা বিকাশে কাজ করছে ছাত্রদল। প্রযুক্তিনির্ভর সময়েও হাতে লেখা চিঠি প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে তারা সৃজনশীল চর্চা ধরে রাখার চেষ্টা করছেন বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘কমল কুঁড়ি’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২