
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট জানিয়েছেন যে, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদের বিরোধী। যেকোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ: দিল্লি আধিপত্যবাদ প্রসঙ্গ’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আসিফ মাহমুদ বলেন, অন্য কোনো দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি যদি বাংলাদেশের জন্য লাভজনক হয় এবং তাতে বড় কোনো ঝুঁকি না থাকে, তবে তা করতে তাদের কোনো আপত্তি নেই। তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বা সম্পর্ক বজায় রাখার পক্ষে তারা নন। এ সময় আবরার ফাহাদের ‘আট স্তম্ভ’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র ও গণপ্রতিরোধসহ এই ধারণাগুলো বাস্তবায়ন করা গেলে আগামী দিনে আধিপত্যবাদবিরোধী politics-কে একটি কার্যকর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।
একই সভায় এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার কারণেই আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ তিনি এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন।
আখতার হোসেন আরও বলেন, আগামী দিনে গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা বর্তমান সরকারের জন্য একটি বড় পরীক্ষা। এছাড়া সীমান্ত সুরক্ষার অজুহাতে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারতসহ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২