
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৫
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপি সরকারের সংবিধান সংশোধনের নামে নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনাকে স্বৈরতন্ত্রের লক্ষণ হিসেবে অভিহিত করেছেন। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, জনগণের দাবি ছিল সংবিধান ‘সংস্কারের’, কেবল ‘সংশোধনের’ নয়। তিনি দাবি করেন, সংবিধান সংস্কারের জন্য ইতোমধ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং দেশের মানুষ বিপুল ভোটে সেই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এমতাবস্থায় নতুন করে গণভোটের আয়োজন করা জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়।
বিএনপি সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যখন তারা গণভোটের দাবি তুলেছিলেন, তখন বিএনপিই বলেছিল যে আলাদা গণভোট করা রাষ্ট্রের জন্য অর্থের অপচয়। তখন তারা যুক্তি দিয়েছিল যে, নির্বাচনের দিন এক খরচেই সব কাজ সেরে ফেলা সম্ভব। রাশেদ প্রধান আরও প্রশ্ন করেন, এখন কি নতুন করে গণভোট আয়োজন করলে রাষ্ট্রের অর্থের অপচয় হবে না?
জাগপা মুখপাত্র স্পষ্ট ভাষায় বলেন, স্বৈরাচারী হওয়ার জন্য সংবিধান সংশোধনের নামে নতুন গণভোটের কোনো প্রয়োজন নেই। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবিধান সংস্কারের জন্য ইতোমধ্যে যে গণভোট হয়েছে, তার রায় বাস্তবায়ন করুন। অন্যথায় দেশ, জাতি ও জনগণের সাথে গাদ্দারি করার অপরাধে ক্ষমতাচ্যুত হওয়ার প্রস্তুতি নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২