Header Premium (728×90)

রাজনীতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈগল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কলার ছড়ির ১ সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ

মোঃ নুর উদ্দীন শেখ বরিশাল ব্যুরো প্রধানঃ পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ রুস্তুম আলী ফরাজীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কলার ছড়ি প্রতীকের ১ সমর্থককে পরিকল্পিতভাবে কুঁপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে ওই একই ইউনিয়নের মনির আকন নামে কলার ছড়ি প্রতীকের এক সমর্থককে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ঈগল সমর্থকরা। আহত মনির বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীর পঞ্চায়েত (৫০) বাদুরা গ্রামের তোতাম্বর পঞ্চায়েতের ছেলে। তিনি একসময় সৌদি প্রবাসী ছিলেন। দেশে ফিরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। হত্যাকান্ডের পর তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ পরিবারে চলছে শোকের মাতম।
মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান শরীফের ছেলে শাহিন শরীফ জানান,বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফ ও তার ভাই মোস্তফার নেতৃত্বে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর পঞ্চায়েতের উপর হামলা চালানো হয়। ওইদিন সকালে তারা এলাকার কিছু চিহ্নিত অপরাধী ও কুখ্যাত ডাকাতদের সাথে নিয়ে প্রথমে নাগ্রাভাঙ্গা এলাকায় তান্ডব চালায়। কলার ছড়ি প্রতীকের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। কিছু নীরিহ মানুষদের টাকা দিয়ে ঈগল প্রতীকের পক্ষে আনার চেষ্টা করে। এতে কলার ছড়ি প্রতীকের সমর্থকরা বাধাঁ দিলে তাদের উপর হামলা চালিয়ে মনির নামে একজনের হাত ভেঙ্গে দেয়। এরপর ঈগল প্রতীকের লোকজন বাদুরা গ্রামের কুখ্যাত ডাকাত বশির ফরাজীর বাড়িতে আসে এবং সেখানে তারা দুপুরের খাবার খায়। ওই বাড়িতে বসেই হানিফ – মোস্তফার নেতৃত্বে জাহাঙ্গীর পঞ্চায়েতকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী জাহাঙ্গীর পঞ্চায়েত তার নিজ বাড়ী থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে তার ওপর এ হামলা চালানো হয়। হানিফ চেয়ারম্যানের ভাই মোস্তফা পুুলিশে চাকরি করতো। অনিয়ম ও দুর্নীতির কারণে চাকরিচ্যুত হন তিনি।

জানা গেছে,হামলার শিকার জাহাঙ্গীর পঞায়েতকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেবাচিমে রেফার করা হয়। সেখানে নিউরো সার্জারি করার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর পঞ্চায়েতকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর পিরোজপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম,মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফেরদৌস ইসলাম জানান, বুধবার সাড়ে ৫ টায় জাহাঙ্গীর পঞায়েত নামে ওই ব্যাক্তিকে মঠবাড়িয়া হাসপাতালে আনা হয়। তার মাথার তালুতে গুরুতর কোপের জখম ছিল। এসময় তিনি বার বার বমি করতেছিলেন। এছাড়াও তার মাথায় একাধিক ফুলা জখম ছিল। তার অবস্থার অবনতি দেখে বরিশালে রেফার করা হয়
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, এঘটনায় মামলা হয়েছে। তদন্ত অব্যহত আছে।

editor

Recent Posts

দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের ভয়াবহ অভিযোগ

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়া শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা…

7 seconds ago

সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের

সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি…

8 minutes ago

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০ সিলিন্ডার গ্যাসের একটি ট্রাক লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর…

43 minutes ago

মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল শুরু হচ্ছে। মহা ষষ্ঠীতে দেবীর বোধনের…

59 minutes ago

অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে ও…

1 hour ago

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০

পাকিস্তানের পেশোয়ারে দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন।…

1 hour ago

This website uses cookies.