নৌকার বিজয়কে নিশ্চিত করার লক্ষে তুলশীরচরে নির্বাচনী জনসভা
মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে নির্বাচিত করার লক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ জানুয়ারী) বিকালে ৪নং তুলশীরচর ইউনিয়নের টিকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেন। তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছাইফুল ইসলামের সভাপতিত্বে জনসভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা।প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জামলপুর জেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকী নাজমুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও তুলশীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী দসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করেন। জনসভায় প্রায় অর্ধ-শতাধিক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। প্রায় ১৫ হাজারেরও অধিক লোক অংশগ্রহণ করেন।
সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের তৃতীয় ওয়ানডে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের…
আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…
বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…
This website uses cookies.