
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের এমপি এ টি এম আজহারুল ইসলাম। জনগণের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। এ টি এম আজহারুল বলেন, নির্বাচনের পর থেকেই আমরা জনগণের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি এবং এ দাবিতে সংসদ থেকেও ওয়াক আউট করেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা বাস্তবায়ন না করে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে এবং গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের প্রতি অসম্মান দেখাচ্ছে। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি এবং সরকার জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে তা বাস্তবায়ন করবে বলে আমরা আশা করি।
সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য বৃদ্ধি ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত ঈদের সময় জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু এখন কেন বাড়ছে তা প্রশ্নসাপেক্ষ। তিনি দাবি করেন, যাতায়াতের পথে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হলে দ্রব্যমূল্য কমে আসবে। এছাড়া কৃষকদের সার সংকটের কথাও তিনি তুলে ধরেন, যেখানে গুদামে সার থাকা সত্ত্বেও কৃষকরা তা পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেন এবং খেলাফত মজলিসের জেলা আমির মুফতি আব্দুর রউফ ও এনসিপির জেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২