
আসন্ন চণ্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো. আতাউর রহমান এখন বেশ সক্রিয়। তিনি আসন্ন এই নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করছেন।
আতাউর রহমান নোয়াগাঁও গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে এবং পেশাগত জীবনে একজন ব্যবসায়ী। তিনি নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি স্থানীয় বিএনপিতে একটি পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
নিজের রাজনৈতিক শক্তির উৎস হিসেবে আতাউর রহমান বিগত ১৭ বছরের বিরোধী রাজনীতির কঠোর অভিজ্ঞতাকে তুলে ধরেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে তাঁকে একাধিকবার গ্রেফতার হতে হয়েছে। দলের কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার এই দীর্ঘদিনের অভিজ্ঞতাকেই তিনি তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম পুঁজি বলে মনে করেন।
তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার কাজে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক পরিচয় ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে আতাউর রহমান বলেন, দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের সমর্থন লাভ করলে তিনি চণ্ডিগড় ইউনিয়নকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মাদকমুক্ত জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। চেয়ারম্যান নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইউনিয়নকে আধুনিকায়ন করাই হবে তাঁর মূল লক্ষ্য। তিনি মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের গ্রহণযোগ্যতাই তাঁর নির্বাচনী অবস্থানকে শক্তিশালী করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২