
জামাত-বিএনপি সাধারণ মানুষের জান মালের ক্ষতি করতে চাইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কঠোর হস্তে প্রতিহত করবেন বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
আজ (১৮ জুন) রবিবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর ও রাজশাহী বিভাগের শান্তির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথির বক্তব্য কালে তিনি এসবকথা বলেন।
উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বকশী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত সহ আরো অনেকে। এ সময় বক্তারা আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সাংবাদিকবৃন্দগণ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২