
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সব ধরনের চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, একটি অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের পর এখন উন্নয়ন, উৎপাদন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। মঙ্গলবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানা নিপীড়ন, নির্যাতন ও ভয়াবহ নৈরাজ্যের মধ্যেও দেশ ও দলকে নেতৃত্ব দিয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শক্তির চক্রান্ত সত্ত্বেও গণতন্ত্রকে সুসংহত করার প্রত্যয় থেকে তিনি কখনোই সরে যাননি। তার নেতৃত্বে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সংগঠিত করার মাধ্যমে যে গণআন্দোলন গড়ে উঠেছিল, তা রাজপথে জনতার শক্তির বিস্ফোরণ ঘটিয়েছিল এবং পরবর্তীতে তা আরও ব্যাপক আকার ধারণ করে।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সরকার এই সংকট মোকাবিলায় বসে নেই। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশে জ্বালানি নিয়ে আসার পথে একাধিক জাহাজে বোমা হামলার ঘটনাও ঘটেছে। এছাড়া মহেশখালীতে থাকা টার্মিনালের কারিগরি ত্রুটি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে নির্ধারিত বাজেটের পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করে গ্যাস সংকট সমাধানের চেষ্টা চলছে। এসব প্রতিবন্ধকতা ও সংকট মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৫
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২