
জাতীয় সংসদে অনুষ্ঠিতব্য ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় এই সভা শুরু হয়। বিএনপির সংসদীয় দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সরকারি দলের সংসদ সদস্যদের এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় রাষ্ট্রপতি পদপ্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর পক্ষ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন ১১তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করে ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২