
দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান আকন্দ। শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াতের অবস্থান বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং তাদের অবস্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। তিনি দাবি করেন, যুদ্ধ জয়ের পর স্বাধীন দেশের কাছে আত্মসমর্পণ না করে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছিল একটি ষড়যন্ত্রের নীলনকশা। এ কারণেই জামায়াত ভারতীয় সেনাবাহিনীর অধীনে যুদ্ধ করতে প্রস্তুত ছিল না বলে তিনি উল্লেখ করেন।
সম্মেলনে বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে ড. কামাল হোসেনের জোটে গিয়ে নির্বাচন করতে চাওয়া বিএনপি এখন জামায়াতকে ‘গুপ্ত’ বলে আখ্যা দিচ্ছে। যারা জামায়াতকে এমনটি বলছে, তারাই হারিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, ইসলামি আন্দোলনকে কোনোভাবেই বিদায় করা সম্ভব নয়।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মতিউর রহমান আকন্দ বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কেন্দ্রভিত্তিক মজবুত সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আসন্ন নির্বাচনে কেউ যাতে ভোট ডাকাতি করতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২