
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটির হাতে অর্পণের সরকারি সিদ্ধান্তকে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস ও চরম দলীয়করণের একটি নীল নকশা হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নাহিদ ইসলাম বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষিত বেকার তরুণদের শেষ আশ্রয়স্থলটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখন থেকে রাজনৈতিক বিবেচনা, স্বজনপ্রীতি ও ঘুষ ছাড়া কেউ স্কুল-কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ হারাবে। এই প্রক্রিয়ায় একদিকে যেমন মেধাবী ও যোগ্য তরুণরা বঞ্চিত হবে, অন্যদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবে।
শিক্ষার মানের ওপর এর ভয়াবহ নেতিবাচক প্রভাব সম্পর্কে তিনি আরও বলেন, অযোগ্য শিক্ষক নিয়োগের ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা ও জ্ঞান অর্জনের ভিত্তি দুর্বল হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে জাতির জন্য একটি ভয়াবহ পরিণতি ডেকে আনবে। পরিশেষে, দেশের তরুণদের ভবিষ্যৎ ও শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এই নীলনকশা অবিলম্বে প্রত্যাহার করার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২