
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি ১৯৯৬ এবং ২০০৯ সালে দুই দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০১৪ সালে আওয়ামী লীগ জয়ী হলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। ১৯৮১ সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণকারী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই বিভিন্ন গণ-আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তিনি ও তাঁর ছোট বোন শেখ রেহানা পশ্চিম জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান। এরপর ছয় বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।
রাজনীতিতে দীর্ঘ পথচলায় তিনি বহুবার কারাবন্দী ও গৃহবন্দী হয়েছেন। ১৯৮৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন সময়ে ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৯ এবং ১৯৯০ সালে তিনি বিভিন্ন মেয়াদে আটক ও গৃহবন্দী ছিলেন। ২০০৭ সালের ১৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে ১১ জুন মুক্তি পান। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জনসভায় গ্রেনেড হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও দলের ২২ জন নিহত হন এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন।
শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে ১৯৯৮ সালে ইউনেসকোর ‘হুপে-বোয়ানি’ শান্তি পুরস্কার, ২০০৯ সালে ইন্দিরা গান্ধী পুরস্কার, ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচির ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ এবং আইটিইউ-এর আইসিটি পুরস্কার উল্লেখযোগ্য। তিনি বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা। তাঁর স্বামী পরমাণুবিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। তাঁদের দুই সন্তান—ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২