
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই সনদ নিয়ে যদি কেউ কোনো ধরনের চক্রান্ত বা প্রতারণা করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই রক্তস্নাত ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।
বুধবার বিকেলে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল মহানগর ইসলামী আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে মুফতি ফয়জুল করীম দেশের শিক্ষাঙ্গনগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে চলমান সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়, যা বরিশাল নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২