
হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা সেখানে আসছেন। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এছাড়াও দলের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কেন্দ্রীয় নেতারা এরইমধ্যে সিলেট এসে পৌঁছেছেন এবং বিকেল ৩টার মধ্যে হবিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। তিনি জানান, গত মঙ্গলবার শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে প্রশাসনিক উপস্থিতিতেই এনসিপির মুখ্যসমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। এর প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, তবে হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদল একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।
নাহিদ উদ্দিন তারেক আরও বলেন, যেহেতু তাদের ওপর হামলা হয়েছে, তাই কেন্দ্রীয় নেতারা গণতান্ত্রিক প্রতিবাদ হিসেবেই হবিগঞ্জের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানিয়েছেন, প্রশাসনের ১৪৪ ধারা জারির প্রেক্ষাপটে তারা সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এর আগে মঙ্গলবার পদযাত্রা শেষে সার্কিট হাউজে ফেরার পথে সবুজবাগ এলাকায় নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়ি বহর এবং মিডিয়া সেলের গাড়িতে ভাঙচুর চালানো হয়। কোর্ট মসজিদ এলাকায় পুনরায় হামলার মুখে পড়লে সারজিস আলম একটি হোটেলে আশ্রয় নেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মিছিল সহকারে হাসপাতালে যাওয়ার সময় পুনরায় বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সারজিস আলম ও নাহিদ উদ্দিন তারেক সোনালী ব্যাংকে আশ্রয় নিলে প্রায় এক ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়। রাত ১০টার দিকে পুলিশ পাহারায় তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২