
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার দেশে ফেরা বা না ফেরা সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই এবং তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে এ প্রক্রিয়ায় ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি।
প্রতিমন্ত্রী দাবি করেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক হিসেবে অবস্থান করছেন এবং সেখানে তার কোনো আনুষ্ঠানিক অভিবাসন-সংক্রান্ত (ইমিগ্রেশন) স্ট্যাটাস নেই। তার কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি না থাকায় পরিচয় নিশ্চিত করতে তাকে ছবিযুক্ত পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সমস্যাটি জোরালোভাবে উত্থাপন করা হবে। ১৭ বছর ধরে অমীমাংসিত এই সংকট আরও জটিল আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সরকারি, বেসরকারি, কূটনৈতিক ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২