
জাতীয় সংসদে আইনমন্ত্রীর এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাবি করেছেন যে, অতীতে বিএনপি ছাড়া অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট ছিল না। মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমি সংসদে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বক্তব্য শুনতে চেয়েছিলাম। কিন্তু অনেকে পেছনে ফিরে গিয়ে ১৯৯৬ সালের প্রসঙ্গ টেনে আনছেন। তিনি আরও বলেন, তারা যদি আরও পেছনে যান তবে ১৯৯১ সালেও যেতে পারতেন। ৯৬ সালে থেমে যাওয়ার কারণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং ওই সময়ের ব্যাখ্যাকে চমৎকার বলে মন্তব্য করেন।
জামায়াত আমির স্পষ্ট করে বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো জোট ছিল না। তিনি বলেন, আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গেই। এর বাইরে অন্য কারও সঙ্গে জোট করার তথ্যটি মিথ্যা। যারা এমন দাবি করেন, তাদের ইতিহাস সম্পর্কে জ্ঞানের অভাব ও রাজনৈতিক অনভিজ্ঞতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদের সদস্য যখন কোনো বক্তব্য দেবেন, তখন আমরা সঠিক তথ্য শুনতে আশা করি। ১৯৯৬ সালে যুগপৎ আন্দোলনের কারণ নিয়ে তিনি বিস্তারিত আলোচনায় না গিয়ে বলেন, এ বিষয়ে সুযোগ পেলে এই হাউজে একদিন বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ।
জামায়াত আমির বলেন, আমি সংসদে জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলাম। অনেকে আবার পেছনের দিকে দৌড়াতে গিয়ে ৯৬ (১৯৯৬) সাল পযর্ন্ত গেলেন। তারা আরও একটু গেলে ৯১ (১৯৯১) সালে যেতে পারতেন। আপনি ৯৬ সালে থেমে গেলেন কেন? ৯৬ এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে।
তিনি বলেন, ১৯৯৬ সালে একসঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) আমরা জোট করিনি। আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে। এর বাইরের কারও সঙ্গে জোট হয়নি। যদি এটা বলা হয় তবে ১ থেকে ১০০ পর্যন্ত পুরোটাই মিথ্যা। যারা বলেন এটা তাদের ইতিহাস জানার কমতি, এটা তাদের রাজনীতিতে অনভিজ্ঞতা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২