
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গিয়েছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মানবপ্রাচীর তৈরি করে তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এই সফরে কোনো ধরনের তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হয়নি। সাদামাটা আয়োজনের মধ্য দিয়েই অভিনব এই মানবপ্রাচীরের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি, জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও ভোগান্তি এড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর পরপরই তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালের পাশে আবারও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে জিআই পণ্য হিসেবে স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছসহ শতাধিক দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে।
বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভায় বরিশাল বিভাগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতারা উপস্থিত থাকবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২