
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের একটি অংশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, যখন বিএনপি সরকার এই মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে, তখন ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১টি দল আন্দোলনে নেমেছে। তিনি আরও বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন এই দলগুলোর কোনো অস্তিত্ব বা স্বপ্ন ছিল না। তাই স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু ও তা বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে জনসাধারণের দাবির প্রেক্ষিতে ৩০ লাখ টাকা ব্যয়ে এই গেট নির্মাণ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২