মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে লাগানো গাছগুলো ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলা হয়, নিজ বাড়িতে যাতায়াতের পথ সুগম করার উদ্দেশ্যে তিনি নিজ গাড়ি ব্যবহার করে গাছ গুলো কাটার উদ্যোগ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিষয়টি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়েছে।
এ ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২