মোঃ দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুন্সী রফিকুল আলম মজনুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পরশুরামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম কলেজ পরিবার।
কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ দিদারুল আলম এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, মুন্সী রফিকুল আলম মজনুর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব ইতোমধ্যেই ফেনীর উত্তর-পূর্ব জনপদে আস্থা ও প্রত্যাশার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
তিনি সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্বে ফেনী জেলার উত্তর-পূর্বাঞ্চলের অবকাঠামো গত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি ও শিল্পখাতের বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষা-সংস্কৃতির প্রসার আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বার্তায় বিশেষভাবে উচ্চশিক্ষা বিস্তার, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, তরুণ সমাজকে দক্ষ মানব সম্পদ হিসেবে প্রস্তুত করা এবং মাদক-সন্ত্রাসমুক্ত শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করণে নবনির্বাচিত সংসদ সদস্যের কার্যকর ভূমিকার প্রত্যাশা জানানো হয়েছে, কলেজ কর্তৃপক্ষ মনে করে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ফেনী জেলা একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এছাড়া কলেজের পক্ষ থেকে জানানো হয়, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ সবসময়ই মানসম্মত শিক্ষা বিস্তার ও আলোকিত নাগরিক তৈরিতে অঙ্গীকারবদ্ধ, নবনির্বাচিত এমপির সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তার শেষে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য মুন্সী রফিকুল আলম মজনুর শক্তি, সাহস ও সামর্থ্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২