ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের ২টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী ১টি আসনে বিজয়ী আরেকটি আসনে জামায়েত বিজয়ী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় আসন ২টি আসন বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
নড়াইল-১ (নড়াইল সদর-কালিয়া) আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক ৮৪ হাজার ৮১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৬১ হাজার ২৯৭ ভোট।
নড়াইল-২ (নড়াইল সদর "আংশিক" লোহাগড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা ১ লক্ষ ১৮ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম কলস প্রতীক পেয়েছেন ৭৭ হাজার ৪৪৫ ভোট।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২