ডেস্ক রিপোর্ট:
নাটোর ৪টি আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সব ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে তারা বিজয়ী হন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীক ১ লক্ষ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামী প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৬১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক ইউনুস আলী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৭১০ ভোট।
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু ধানের শীষ প্রতীক ১ লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ ঘোড়া প্রতীক পেয়েছেন ৫৬ হাজার ৩০৯ ভোট।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার ৭৭৭ ভোট।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২