মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে ত্রিমুখী লড়াইয়ে অবশেষে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক। তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৬৫০।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির ডা.আব্দুল আহাদ শাপলা কলি প্রতীকে ১ লক্ষ ০৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে সকলকে চমকে দিয়ে দ্বিতীয় অবস্থানে তিনি।
অপর দিকে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ধানের শীষে ৯৫ হাজার ১৫৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ভোট গ্রহণ শেষে সকল কেন্দ্রের ফলাফল এক করে রাত্রি ১১টার পর এই ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল করেছে।
এ বিষয়ে রেজওয়ানুল হকের সমর্থক সাহাজুল ইসলাম জানান, রেজওয়ানুল হক দীর্ঘ ৩০ বছর এই অঞ্চলে বিএনপিকে আগলে রেখেছেন।কিন্তু বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় এই এলাকার মানুষ ভালোবেসে হক সাহেবকে বিজয়ী করেছে।
বিজয় প্রসঙ্গে রেজওয়ানুল হক জানিয়েছেন,এই বিজয় সাধারণ মানুষের বিজয়-জনগণের বিজয়। আমি আমার এলাকার সাধারণ মানুষদের অনুরোধে নির্বাচনে অংশগ্রহণ করেছি।প্রকৃতপক্ষে সাধারণ মানুষরাই আসলে বিজয়ী হয়েছে।আগামীতে ইনশাআল্লাহ আমি সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনী অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২