ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, বড় ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন।
বৃহস্পতিবার রাতে প্রাপ্ত সকল কেন্দ্রের সমন্বিত ফলাফল শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন, নুরুল হক নুর তার নির্বাচনী প্রতীক ট্রাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয়ী হয়েছেন, দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে পটুয়াখালী-৩ আসনটি ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রে।
সাবেক ডাকসু ভিপি নুরের নিজ এলাকায় এবারই প্রথম সংসদীয় নির্বাচনে অংশ গ্রহণ এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের শক্ত অবস্থান লড়াইকে চ্যালেঞ্জিং করে তুলেছিল।
গণঅধিকার পরিষদের মনোনীত এই প্রার্থী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট গণনা শেষে ট্রাক প্রতীকে জয় পায়, বিএনপির সমর্থন নিয়ে তিনি এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা শেষে সংশ্লিষ্ট সূত্রে তার বিজয়ের তথ্য নিশ্চিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২