জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:
ফেনী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন বিজয়ী হয়েছেন, তিনি ১১ দলীয় জোটের প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে পরাজিত করেছেন।
১২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারী রাত ২টার দিকে ফলাফলে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক ঘোষণা করেন।
বিশ্লেষণে দেখা যায়, জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট, অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ৬ হাজার ৮৪৯, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার ৮০১, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা ৮২০ ভোট পেয়েছেন, এছাড়া অন্যান্য স্বতন্ত্র ও ছোট দলীয় প্রার্থীরা ভোট পেয়েছেন।
ফেনী-২ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন, ভোট গ্রহণের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮৭ শতাংশ, এই আসনে মোট ১৪৬টি কেন্দ্র ও প্রথম বারের মতো প্রবাসী ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত ছিল।
ফলাফল ঘোষণার পর বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিনকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, উভয় প্রার্থী এ সময় ফেনী জেলার উন্নয়নের জন্য একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২