নিজেস্ব প্রতিনিধি নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচন চলাকালীন প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত বেশ কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার সময় মুসাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে প্রবেশের সময় সামনেই বসে থাকা বিএনপি সমর্থিত কর্মী মন্ঞ্জুর আলম (চেয়ারম্যান -ভারপ্রাপ্ত) মুখোমুখি হয়। শুরুতে কথা কাটাকাটি হলেও মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করে।
স্বতন্ত্র প্রার্থীর দাবি: তাদের শান্তিপূর্ণ কর্মী নিয়ে যাওয়ার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দেওয়া হয়েছে এবং কর্মীদের ওপর হামলা করা হয়েছে।
বিএনপি সমর্থকদের দাবি: স্বতন্ত্রপ্রার্থী মাকসুদ হোসেন প্রথমে মঞ্জুর আলমকে দেখে গালি দিয়ে বলেন নির্বাচনের পরে তরে খাইয়া ফেলমু তখনি মঞ্জুর আলমের সাথে থাকা লোকেরা প্রতিবাদ করতে গেলে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাদের ওপর চড়াও হয়।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত থাকলেও দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের বক্তব্য, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২