স্টাফ রিপোর্টার রংপুর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের সূচি প্রকাশ করা হয়েছে।
(৬ জানুয়ারি) মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ৪ দিনের কর্মসূচি প্রকাশ করা হয়েছে।
সেখানে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উত্তরবঙ্গ সফর করবেন তিনি।
সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত আচারণ বিধি কোন ক্রমেই লঙ্ঘন করা হবে না বলে জানানো হয়েছে।
১১ জানুয়ারি ঢাকা সকাল ৯টা থেকে ১০টা, টাঙ্গাইল বেলা ১টা, বিকাল ৩টায় সিরাজগঞ্জ, রাত ৮টায় বগুড়া (রাত্রিযাপন)।
১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টা বগুড়া, বেলা ২টা রংপুর (পীরগঞ্জ), রাত ৯টা দিনাজপুর, রাত ১১টা ঠাকুরগাঁও (রাত্রিযাপন)।
১৩ জানুয়ারি সকাল ১০টা ঠাকুরগাঁও, বেলা দেড়টায় পঞ্চগড়, বিকাল ৪টায় নীলফামারী, সন্ধ্যা ৭টা লালমনিরহাট, রাত ১১টায় রংপুর (রাত্রিযাপন)।
১৪ জানুয়ারি সকাল ১০টা রংপুর, বেলা ১টা বগুড়া (গাবতলী), রাত ৮টা ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২