মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:
বিকেলে যশোর শহরের টাউনহল ময়দানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহমেদ।
এতে প্রধান অতিথি নার্গিস বেগম আরও বলেন, বিএনপির অন্তর্নিহিত শক্তি হলো জাতীয়তাবাদ ও তৃণমূলের জনশক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়েছি। এখন প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচন—যার মাধ্যমে আমরা রক্তের ঋণ শোধ করবো।
দেশ থেকে পালিয়ে যাওয়ার রাজনীতি বিএনপি করে না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা হাজারো নির্যাতন, নিপীড়ন আর মিথ্যা মামলার মুখেও দল কিংবা দেশ ছেড়ে পালায়নি। আমরা জনগণের জন্য লড়াই করি, পালানোর জন্য রাজনীতি করি না।
তিনি আরও বলেন, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদের ত্যাগ বৃথা যেতে পারে না। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে—এটাই হবে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ ইমদাদুল হকসহ নেতাকর্মীরা।
সমাবেশ শেষে টাউনহল ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২