Header Premium (728×90)

রাজনীতি

নির্বাচন নির্বাচনের জায়গায় স্থির থাকবে এবং সংস্কার চলমান থাকবে : আব্দুল কাদির ভূইয়া জুয়েল

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নির্বাচন নির্বাচনের জায়গায় স্থির থাকবে এবং সংস্কার চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

সোমবার(২৮ এপ্রিল)মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌরসভা বিএনপির অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,প্রয়োজনীয় সংস্কার দ্রুতই করা সম্ভব। আমরা বিগত আট মাসে দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি। নির্বাচনের মাঠ প্রস্তুত,নির্বাচন কমিশন প্রস্তুত এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে। এখন নির্বাচন জনগণের দাবিতে পরিণত হয়েছে। যদি নির্বাচন সময়মতো না হয়, তবে বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের সুযোগ খোঁজবে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। তারা রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে বিরাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করতে পারে। কিছু মানুষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে টোপ হিসেবে দেশে আসার পরিকল্পনা করতে পারে, তবে আমরা আর কোনো অপশক্তিকে সুযোগ দেব না।’

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আব্দুল খালেক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক,সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি এ.কে.এম বাছেদ মোল্লা ভূট্টো,সাবেক যুগ্ম আহ্বায়ক সেন্টু ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজীদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.শহীদুল্লাহ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলী আকবর, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আহমেদ করুন,পৌর কৃষকদলের আহ্বায়ক কাজল কমিশনার,সদস্য সচিব হান্নান কমিশনার, পৌর বিএনপির সদস্য আকরাম কমিশনার, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মনির আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্রদল নেতা মহসিন, সোহেল তানভীর, জাহিদুল ইসলাম রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Md Omor Sunny

Recent Posts

ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা পূজা পরিচালনা কমিটির নেতাদের…

24 minutes ago

ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছেন…

35 minutes ago

সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…

1 hour ago

আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত

ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…

1 hour ago

ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…

1 hour ago

সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।…

1 hour ago

This website uses cookies.