Header Premium (728×90)

রাজনীতি

এনসিপি’ নতুন দলের আত্মপ্রকাশ আজ: আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম : সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত

স্টাফ রিপোর্টার রংপুর

আজ (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হবে বিকাল ৩টা থেকে।

নতুন দল ও শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণরা।

গতকাল বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে দলটির নাম নির্ধারণ করা হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপি’নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়াও নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে
পদে চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজকের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দল গঠনে সরকারের সহায়তা নেইÑ তা প্রমাণে উপদেষ্টাদের কেউ অনুষ্ঠানে থাকছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও থাকবেন না বলে জানা গেছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের

শরিক রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদের। এদিকে ছাত্র-তরুণদের এই রাজনৈতিক দলের আয়োজন ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে ডিএমপি।

এ বিষয়ে সারজিস আলম জানান, ৫ আগস্টের নতুন বাংলাদেশের স্বপ্নের সাথে, জুলাই আন্দোলনের স্পিরিটকে সামনে রেখে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যা হাজারো শহীদের রক্তে গড়া একটি দীর্ঘ সংগ্রামের ফল। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্য, দেশি-বিদেশি কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার কথা রয়েছে, জানান তিনি।

এদিকে জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে পুলিশ। সকালেই ডগ স্কোয়াড ও মেটাল ডিটেকটর নিয়ে সমাবেশ মঞ্চসহ সমাবেশস্থলে তল্লাশি চালানো হবে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী আমাদের সময়কে জানান, সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ছয়টি শীর্ষ পদসহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০ জন। দলের আত্মপ্রকাশের দিনে এই কমিটি ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আহ্বায়ক কমিটি ঘোষণার পর দলের কাউন্সিল করতে সময় লাগতে পারে দুই বছর। সে জন্য আহ্বায়ক কমিটিই দলকে নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাবে। কাউন্সিল করার পর সেখানে যে সাংগঠনিক কাঠামো আসবে, সেটি দলের মূল কাঠামো হিসেবে থাকবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, নতুন দল প্রতিষ্ঠার উদ্দেশ্যে গত ৫ ফেব্রুয়ারি থেকে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে একটি জনমত জরিপ চালানো হয়। এতে ২ লাখেরও বেশি মানুষ অংশ নেন; ৩০টিরও বেশি নাম ও প্রতীকের প্রস্তাব পাওয়া যায়। এর মধ্য থেকে ‘জাতীয় নাগরিক পার্টি’কে বেছে নেওয়া হয়েছে বলে নতুন দলের নেতৃবৃন্দ জানিয়েছেন।

Md Akash Hossain

Recent Posts

লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি

স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…

4 hours ago

কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…

6 hours ago

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

22 hours ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

22 hours ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

23 hours ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

23 hours ago

This website uses cookies.