
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তিনি তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে মোটরসাইকেল চালানোর পর ঠান্ডা লাগায় তার শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়ে যায়। মঙ্গলবার অসুস্থতা গুরুতর আকার ধারণ করলে সহপাঠী ও বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তরিকুলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি মেসে থাকতেন। তার এই অকাল মৃত্যুতে বিভাগ ও ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জানান, তরিকুলের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। তার মৃত্যুর খবর পাওয়ার পর বিভাগের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২