
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বিষয়টি নিয়ে শুরুতে নীরব থাকলেও, পরবর্তীতে তিনি এ বিষয়ে সরব হন। সোমবার একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে নিজের জীবনের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
নিজের জীবনে বারবার বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া প্রসঙ্গে পরীমনি বলেন, আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। বিষয়টি আমি মেনে নিয়েছি। আমি এটা ভালো লাগে, এনজয় করি।
সাম্প্রতিক সময়ে পরীমনির নামে এআই প্রযুক্তি ব্যবহার করে একটি আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি প্রচার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে ফেসবুক লাইভে এসে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তার এই সাহসী অবস্থানের জন্য অনেকে প্রশংসা করেছেন। এ বিষয়ে পরীমনি বলেন, সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।
এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, বিষয়টি কেবল ব্যক্তিগতভাবে নেওয়ার নয়, বরং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া প্রয়োজন। পরীমনি জানান, বিষয়টি অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা নয়। প্রথম তিন-চারদিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম।
এ ধরনের ঘটনা সাধারণ কোনো মেয়ের সঙ্গে ঘটলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।
সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে বারবার নানা সমস্যার মুখে হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২