
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এই মামলাটি রুজু করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮০১ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া, তাঁর বিরুদ্ধে ৮ কোটি ৯ লাখ ১ হাজার ৪৮৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, কামারুল আরেফিন সম্পদ বিবরণীতে ৮ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ২৫১ টাকার সম্পদের তথ্য দাখিল করলেও, বাস্তবে তাঁর নামে ১০ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৫২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা পাওয়া গেছে।
দুদকের এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার বাণিজ্য, পশুর হাট ও বালুমহাল ইজারা প্রদান এবং বিভিন্ন ঠিকাদারি প্রকল্পের নিম্নমানের কাজের মাধ্যমে কামারুল আরেফিন বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। একই সঙ্গে, অনুসন্ধানে তাঁর নিজের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের বিষয়টিও উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২