
ভারতের রাজধানী দিল্লিতে শনিবার 'তেলাপোকাদের' বিক্ষোভ আন্দোলনের সময় গণআটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে এই উদ্বেগ জানানো হয়।
বিক্ষোভকারী, নেতা, আইনজীবী এবং সাংবাদিকদের গণহারে আটকের ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযম প্রদর্শন এবং নির্বিচারে আটককৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে শনিবারের এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকা সংশোধনের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়।
এদিকে, জাতিসংঘের মানবাধিকার সংস্থার এই বিবৃতিকে 'অপ্রাসঙ্গিক' হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারত একটি প্রাণবন্ত গণতন্ত্র এবং সাংবিধানিক সমাবেশের অধিকার রক্ষা করে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ আইনসম্মত পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে ভারত। পাশাপাশি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে পক্ষপাতহীন মনোভাব বজায় রেখে বিশ্বের অন্যান্য স্থানের বিক্ষোভের ওপর সমানভাবে মনোযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।
উল্লেখ্য, শনিবার বিক্ষোভ যোগদানের অভিযোগে দিল্লি পুলিশ বিজেপির শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা এবং হাজার হাজার ব্যক্তিকে আটক করেছে। তাদের মধ্যে অধিকাংশকে ছেড়ে দেওয়ার দাবি করা হলেও বিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গাকে এখনো আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২