
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়িয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এই সহায়তার অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৫টায় বেনাপোলের রহমান চেম্বারের হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে উপজেলার ৩২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে ৬০০ কেজি করে চাল দিয়েছেন। তিনি আরও বলেন, সারা দেশে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বিএনপির নেতাকর্মীরা সবসময় পূজামণ্ডপের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করবেন। উৎসবের আনন্দ ও সম্প্রীতি রক্ষায় পারস্পরিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার রায়। অনুষ্ঠানে শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, এবং বেনাপোল পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক, আবদার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ এবং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর ও বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২