
খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে শাহ আলম (৪৩) নামে পুলিশের এক এসআই গুরুতর জখম হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই শাহ আলম রূপসা উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন। পথে তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে এবং জোরপূর্বক তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার দুই হাতের কবজির ওপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২