Header Premium (728×90)

রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, এটি বড় নিরাপত্তা ঝুঁকি: ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি বলেন, এই সংকটের সঙ্গে এখন বৃহত্তর নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো জটিল বিষয়গুলো যুক্ত হয়েছে। রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। প্রতিনিধিদলে হাউস অব লর্ডসের সদস্য শওকত আদম এমপি ও লর্ড কুরবান হুসেইনও উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক জোরদারে এপিপিজির আগ্রহের প্রশংসা করেন। হুমায়ুন কবির বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ হিসেবে এপিপিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের বাস্তব পরিস্থিতি ও অগ্রগতি আন্তর্জাতিক মহলে তুলে ধরতে যুক্তরাজ্যের পার্লামেন্টের সঙ্গে আরও বেশি সম্পৃক্ততা তৈরিতে তিনি এপিপিজির সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধিদলটি বুধবার রোহিঙ্গা শিবির পরিদর্শনের পরিকল্পনা করেছে। তারা রোহিঙ্গা সম্প্রদায়ের দুর্দশা লাঘবে নিজেদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার আশ্বাস দিয়েছে।

উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে। এছাড়াও গণতান্ত্রিক সংহতি, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি কাজে লাগানো এবং মানবাধিকারের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় দেশ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চ্যানেলের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লির এক অনির্ধারিত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

6 minutes ago

মোংলায় গাঁজা উদ্ধারের পরিমাণ নিয়ে বিভ্রান্তি: ১২০ কেজি না ৭৫ কেজি?

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় তথ্য বিভ্রাট তৈরি হয়েছে। এসআরবি-৬-এর পক্ষ…

13 minutes ago

সিলেট বিভাগজুড়ে নিখোঁজের হিড়িক, তিন মাসে উধাও অন্তত ৪৭ জন

সিলেট বিভাগে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪৭ জন নিখোঁজ হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত…

19 minutes ago

মধ্যনগরে সরকারি ভিটির লীজমানি আদায়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি চান্দিনা ভিটির রাজস্ব আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের…

27 minutes ago

বরিশালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত

বরিশালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

28 minutes ago

দক্ষিণ এশিয়ায় কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দী হারে শীর্ষে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কারাগারের ধারণক্ষমতার তুলনায় সবচেয়ে বেশি বন্দী রয়েছে বাংলাদেশে। দেশের কারাগারগুলোয় প্রতি…

39 minutes ago

This website uses cookies.