
চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের পুলিশ লাইনের অদূরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাজান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে এবং পেশায় একজন কলেজ শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শাহাজান আলী মোটরসাইকেলযোগে দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রাম থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি পুলিশ লাইন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে শাহাজান আলী নামের ওই ব্যক্তি নিজেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২