
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে আনীত অপরাধের অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রসিকিউটর তামীম জানান, তদন্ত কর্মকর্তা বর্তমানে সারাদেশে দলটির বিভিন্ন অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করছেন। তবে এই প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। তিনি ব্যাখ্যা করেন যে, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং এর শাখা-উপশাখায় যেখানে আওয়ামী লীগের কার্যক্রম বিদ্যমান, সেসব জায়গা থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন জমা দিতে হবে।
দেশের ইতিহাসে কোনো রাজনৈতিক সংগঠনের বিচার প্রক্রিয়ার নজির নেই উল্লেখ করে তামীম বলেন, তদন্তকারী কর্মকর্তা যথেষ্ট সময় নিচ্ছেন এবং ট্রাইব্যুনালের সঙ্গে পরামর্শ করে কাজ করছেন। প্রসিকিউশন পক্ষ তাকে সব ধরনের সহযোগিতা প্রদান করছে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৮: ২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৮: ৩২
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২