১৫৩তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। তার সঙ্গে বিএনপি ও জামায়াত সমর্থিত ৯ জন সংসদ সদস্যও এই সফরে সঙ্গী হয়েছেন।
সফরসঙ্গী সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম।
আগামী ৫ থেকে ৯ই অক্টোবর তাঞ্জানিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের শেষ দিন ৯ই অক্টোবর আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। সম্মেলন শেষে স্পিকারের আগামী ১১ই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি মরদেহ। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৪টির…
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। হুতি বিদ্রোহীদের…
খুলনার কয়রা উপজেলায় প্রায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো মুসলিম শিক্ষক নেই। অধিকাংশ…
দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন সম্প্রতি মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩’ ছবির অভাবনীয়…
বাঙালির হাসির রাজা ভানু বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় ক্লাসিক সৃষ্টি 'ভানু পেল লটারি'। নিটোল হাস্যরসের অন্তরালে…
মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দেওয়ায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি…
This website uses cookies.