
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধের অবসান খুব শিগগিরই হতে পারে। অ্যালাবামায় আয়োজিত এক র্যালিতে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের ধারণা, সম্ভবত দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরেই এই যুদ্ধের অবসান ঘটবে। ইরান ইন্টারন্যাশনালের বরাতে এই তথ্য জানা গেছে।
র্যালিতে ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে কৌতুকের সুরে বলেন, সেখানে চুক্তি করার মতো কেউ নেই। তিনি উপস্থিতদের কাছে প্রশ্ন রাখেন, তেহরানে কার সঙ্গে আমরা আলোচনা করবো? এরপর তিনি নিজের প্রশ্নের উত্তরে ঠাট্টা করে বলেন, নক নক, বাড়িতে কেউ নেই।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ একবার শেষ হলে তেলের দাম অবিলম্বে কমে যাবে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবারই জোর দিয়ে বলছেন যে মধ্যবর্তী নির্বাচনের পরেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এর আগে গত ১ অক্টোবর তিনি বলেছিলেন, ইরান ভালো কিছু করছে না এবং এই যুদ্ধ আর বেশিদিন স্থায়ী হবে না।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২